ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে দুর্গতদের খাদ্যসহায়তা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ঘুষ গ্রহণের অভিযোগে দেশটির সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়,করোনাকালে সামাজিক সাহায্যে হিসেবে ৪২০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যর পণ্যসামগ্রী বিতরণ করার কথা ছিল ইন্দোনেশিয়া সরকারের। মন্ত্রী জুলিয়ারি বাতুবারা ওই কর্মসূচি থেকে ১২ লাখ ডলার ঘুষ খেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইন্দোনেশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা এরিমধ্যে বাতুবারার কয়েকটি সুটকেস, ব্যাকপ্যাক এবং কয়েকটি খাম আটক করেছে যার মধ্যে ১২ লাখ ডলার সমমূল্যের অর্থ পাওয়া যায়। শনিবার(৫ডিসেম্বর) অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে সিরিজ অভিযান চালানো হয়।
তাকে সন্দেহের তালিকায় রাখার কারণে নিজেই আজ দুর্নীতিবিরোধী সংস্থার সদর দপ্তরে হাজির হন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই নিয়ে প্রেসিডেন্ট জোকো উইদোদো সরকারের দ্বিতীয় কোন মন্ত্রী দুর্নীতির ঘটনায় গ্রেফতার হলেন।
আরো পড়ুন: সাইবার হামলার শিকার আরব আমিরাত
জলিয়ারি বাতুবারাকে গ্রেপ্তারের পর প্রেসিডেন্ট উইদোদো বলেছেন, “এই অর্থ জনগণের, করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার করার অর্থ এটি।” তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, কোনো দুর্নীতিবাজ কর্মকর্তাকে তিনি সুরক্ষা দেবেন না।
দেশটির দুর্নীতি দমন কমিশনের প্রধান ফিরলি বাহুরি বলেন, আমরা সন্দেহ করছি যে, দুটি কোম্পানি থেকে প্রায় ১৫ লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছেন মন্ত্রী বাতুবাড়া। যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয় তাহলে টাকা চুরির দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।
ইত্তেফাক/এএইচপি