রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুইজ্জাছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রতন প্রিয় ওরফে ধিমান চাকমা (৩৫) নামে জেএসএস (সংস্কার) দলের এক কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল রবিবার রাত দুইটার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় রতন প্রিয় চাকমা ধিমানকে উদ্দেশ্য করে প্রায় ৩৫/৪০ রাউন্ড গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ধিমান চাকমা মারা যান।
ধিমান চাকমা পাকুইজ্জাছড়ি এলাকার বোদ্ধ মঙ্গল চাকমার ছেলে। তিনি নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার বডিগার্ড ছিলেন বলে জানা গেছে।