লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে জাগো ফাউন্ডেশন ও ইউএন উইমেন বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, সহিংসতার শিকার নারীদের মানসিক স্বাস্থ্য সমর্থন ও সুস্বাস্থ্য পরামর্শ এবং আইনি সহায়তা প্রদান করা উচিত। একই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে।
জাপান সরকারের অর্থায়নে আয়োজিত ওয়েবিনারে তরুণ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগীদের একই প্ল্যাটফরমে দাঁড়িয়ে মতামত প্রদানের সুযোগ দেওয়া হয়েছে; যেখানে তারা বিশেষভাবে নারীদের ওপর কোভিড-১৯-এর নেতিবাচক প্রভাব দূরীকরণে বহুমাত্রিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
তিন পর্বের এই ওয়েবিনারে বক্তব্য রাখেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাওয়া, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-সোভেনডেন, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভী রাকসান্দ, মনের বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা তৌহিদা শিরোপা, বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থসচিব জাকির হোসেন, মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জান্নাতুল মৌওয়া, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রিসার্চ স্পেশালিস্ট ও জাস্টিস ফর অল নাউয়ের কো-অর্ডিনেটর তাকবির হুদা, স্বয়ংয়ের প্রতিষ্ঠাতা এবং ফে মিনিস্ট অ্যাক্রোস জেনারেশনের সদস্য, স্বাতিল বিনতে মাহমুদ প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি