ইরানী কর্মসূচিতে স্থায়ী নিষেধাজ্ঞা চায় সৌদি

পরমাণু কর্মসূচী নিয়ে এর আগেও ইরানের ওপর চড়াও হয়েছে বেশ কিছু রাষ্ট্র। মুসলিম বিশ্বের অন্যতম প্রধান রাষ্ট্র সৌদি আরব শুরু থেকেই এসব কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছে। সৌদির চাওয়া, ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে না পারে। সে লক্ষ্যে দেশটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিন ফারহান আল সৌদ।

তিনি বলেন, ইরান যেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য প্রান্তে তৎপরতা চালাতে না পারে সে ব্যবস্থা করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে রিয়াদ। ইরানের পরমাণু চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিরে আসার বিরোধী নই আমরা। তবে আমরা চাই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে কার্যক্রম পরিচালনা করছে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হোক।

টিবি আরো বলেন, ৬ শক্তিধর রাষ্ট্রের সঙ্গে ২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্রু ওই চুক্তিতে আঞ্চলিক ক্ষেত্রে ইরানের ভূমিকা কী হবে- সে বিষয়টি নির্দিষ্ট করা হয়নি। সেইসঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও তেমন শর্ত নেই চুক্তিতে। তাই সৌদি আরব চায়, ইরান যেন অতীতের মতো মধ্যপ্রাচ্যে তৎপরতা চালাতে না পারে। সেজন্যে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইত্তেফাক/টিআর