প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎস নিয়ে ফের 'অদ্ভুত' দাবি করেছে চীন। দেশটির দাবি, হিমায়িত বা ফ্রোজেন খাবারের মাধ্যমের বাইরের দেশ থেকে তাদের দেশে করোনা ভাইরাস এসেছে। সেসব দেশের তালিকায় অস্ট্রেলিয়াও আছে।
দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উহানের সামুদ্রিক বাজার হুনানে বাইরে থেকে যে করোনার ভাইরাস এসেছে এই দাবি প্রত্যাখ্যান করা যায় না।
তবে দেশটি এমন দাবির পক্ষে কোন প্রমাণ দেখাতে পারে নি।
এর আগে চীনের পক্ষ থেকে দাবি করা হয়, ভারত ও বাংলাদেশ থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। তবে বিশেষজ্ঞরা চীনের এই দাবি প্রত্যাখান করে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
তবে চীন বিভিন্ন সময়ে দাবি করেছে, তাদের দেশে প্রথম নয় অন্য দেশে ছড়িয়েছে এই ভাইরাস। ডেইলি মিরর
ইত্তেফাক/এসআর