বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দোহারে বিক্ষোভ সমাবেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও অবমানকারীদের বিরুদ্ধে ঢাকার দোহারে মানববন্ধন ও শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার সকালে রতন স্বাধীনতা চত্ত্বরে দাঁড়িয়ে মানববন্ধন করা হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করেন।

এ সময় বক্তারা বলেন, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। একটি মহল ষড়যন্ত্র করে এই ইস্যুকে পুঁজি করে দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগ তা হতে দিবে না।

আরো পড়ুন: মৃত্যু বেড়ে ৬৮৭৪, শনাক্ত ৪ লাখের বেশি

সমাবেশকারীরা সরকারের কাছে দাবি জানান, ৭২ সালের সংবিধানে ফিরে যেতে হবে। বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা ও ধর্মীয় উসকানিদাতাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

এছাড়ও আরো উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিনসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ছাত্রলীগ যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এএএম