১. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।
গৌরী ও সঞ্জয় অনেক দিন ধরে একই অফিসে চাকরি করছে কিন্তু সহকর্মীরা জানে না দুজনার অন্তরে গভীর ক্ষত। গৌরীকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল সঞ্জয়। বছর পাঁচেক আগে লোক খাওয়ানো নিয়ে বিয়ে ভেঙেছে তাদের । পিতৃহীন সঞ্জয় কাকার আশ্রয়ে মানুষ তাই তার দোষ জেনেও প্রতিবাদ করতে পারেনি। একদিন গৌরীর কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে সঞ্জয়। বলে, তার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে। একটা দীর্ঘশ্বাস ফেলে গৌরী বলে, “কী দরকার, এই তো বেশ আছি!”
গ. উদ্দীপকের সঞ্জয় ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? বুঝিয়ে দাও।
ঘ. ‘এই তো বেশ আছি!’ গৌরীর এই উক্তিতে ‘অপরিচিতা’ গল্পের পরিণতি প্রতিফলিত হয়েছে উক্তিটি মূল্যায়ন করো।
গ. উদ্দীপকের সঞ্জয় ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? বুঝিয়ে দাও।
উত্তর:উদ্দীপকের সঞ্জয় ‘অপরিচিতা’ গল্পের অনুপমের প্রতিনিধিত্ব করে। ‘অপরিচিতা’ গল্পে অনুপমের মধ্যে উদ্দীপকের সঞ্জয়ের চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। দুজনকেই ব্যক্তিত্বহীনের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়। এই ব্যক্তিত্বহীনতার দিক থেকেই তারা সাদৃশ্যপূর্ণ।
মানুষ যতই সুশ্রী ও শিক্ষিত হোক না কেন, সে যদি বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী না হয় তবে তার কোনো মূল্য নেই। কারণ মানুষের আসল মর্যাদা তার ব্যক্তিত্বের মাঝেই নিহিত। বাবার মৃত্যুর পর অনুপমের মামা তাদের পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করেন। বিয়ের আসরে কনের গয়না পরীক্ষার মাধ্যমে অনুপমের মামা যে হীন মানসিকতার পরিচয় দেন অনুপম তার কোনো প্রতিবাদ করে না। সে ব্যক্তিত্বহীনের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করে। মামা যা বলে তাই সে মেনে নেয়। মামার গর্হিত কাজকে মেনে নেওয়ার মধ্যে তার পৌরুষহীন বলিষ্ঠহীনতার পরিচয়। বিয়ে ভেঙে গেলেও অনুপম নীরব ভূমিকা পালন করে।
উদ্দীপকের সঞ্জয়ের কাকা খাবার নিয়ে ঝামেলা করে সঞ্জয়ের বিয়ে ভেঙে দিলেও সে নীরব থাকে। সঞ্জয় কাকার দোষ জেনেও কোনো প্রতিবাদ করে না, গল্পের অনুপমের মতো সঞ্জয় ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়েছে। সত্ সাহসের অভাবে অনুপমের ন্যায় সঞ্জয় গৌরীকে আপন করে নিতে পারে না। ব্যক্তিত্বের অভাবের কারণেই অনুপম কল্যাণী সঞ্জয় আর গৌরীকে আপন করে নিতে পারেনি। এভাবেই সঞ্জয় গল্পের অনুপমের প্রতিনিধি হয়ে ওঠে। তাই বলা যায়, ব্যক্তিত্বহীনতা উদ্দীপকের সঞ্জয়কে গল্পের অনুপমের সাথে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে। উভয়ের জীবনের ব্যর্থতার জন্য তাদের এ বৈশিষ্ট্যই দায়ী। এখানেই তারা একে অপরের প্রতিনিধি।
ঘ-এর উত্তর আগামীকাল