ঝিনুক মাঝে যেমন থাকে
খুব গোপনে মুক্তো রতন,
তেমন রত্ন বিবেক ও বোধ
করি না তার সঠিক যতন!
দিনে দিনে তাই তো দেখি
মূল্যবোধের হচ্ছে পতন,
মানুষ হয়েও স্বভাব কারো
যাচ্ছে থেকে পশুর মতন!
ঝিনুক মাঝে যেমন থাকে
খুব গোপনে মুক্তো রতন,
তেমন রত্ন বিবেক ও বোধ
করি না তার সঠিক যতন!
দিনে দিনে তাই তো দেখি
মূল্যবোধের হচ্ছে পতন,
মানুষ হয়েও স্বভাব কারো
যাচ্ছে থেকে পশুর মতন!