শীতের পোশাকে নতুন ফ্যাশন

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এখন বিস্তৃত। বিশেষ করে তরুণদের মাঝে। বেড়েছে ফ্যাশন সচেতনতাও। স্টাইল স্টেটমেন্টে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুনত্ব। প্রমাণ হিসেবে বলা যায়—জনপ্রিয় হয়ে উঠছে স্ট্রিট ফ্যাশন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের জীবনমান এখন ঊর্ধ্বমুখী। অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া লেগেছে দেশের শহরগুলোতেও। ফলে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে প্রতিটি শহর। বিশেষ করে রাজধানী ঢাকার ল্যান্ডস্কেপ আধুনিক আর দৃষ্টিনন্দন স্থাপনায় হয়ে উঠছে নান্দনিক। এই পরিবর্তন অনুঘটক হচ্ছে তরুণ নাগরিকদের যাপনে। আর এই ট্রেন্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর ঢাকার স্ট্রিট স্টাইলকে প্রাধান্য দিয়ে সাজিয়েছে নিজেদের উইন্টার কালেকশন।

লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর এ বছরের উইন্টার কালেকশন ক্রেতাদের কাছে তুলে ধরতে আয়োজন করে ভিন্নধর্মী ফটোশুটের। যেখানে রাজধানীর নান্দনিক এবং আধুনিক সব স্থাপত্যকে তুলে ধরা হয় স্ট্রিট স্টাইলের মাধ্যমে। কেননা বর্তমান ঢাকার বড় একটি অংশ জুড়ে চোখে পড়ে সুসজ্জিত ফুটপাথ, আকাশচুম্বি অট্টালিকা। যেগুলোর স্থাপত্যকলায় দেখা যায় নান্দনিকতা ও আধুনিকতার মিশেল।

এ বিষয়ে সেইলরের মার্কেটিং টিম লিডার মো. সাইদউজ্জামান বলেন, স্ট্রিট ফ্যাশন বললেই প্যারিস, মিলান, লন্ডন, টোকিও অথবা নিউইয়র্কের নাম আসে। আমাদের ঢাকার স্ট্রিট, আধুনিক আর্কিটেকচারাল ভিউ, স্ট্রিট ফ্যাশন এখন অনেকটাই এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই ভাবনা থেকেই মার্কেটিং টিম আরবান উইন্টার অয়্যার এবং ঢাকা স্ট্রিটের সংমিশ্রণ করে ক্যাম্পেইন প্লান করে। ঢাকাকে একটু ভিন্নভাবে তুলে ধরায় ইতিমধ্যেই আমরা অনেক পজেটিভ রেস্পন্স পাচ্ছি।

এবার সেইলরের উইন্টার কালেকশনে স্থান পেয়েছে ফরমাল থেকে শুরু করে ক্যাজুয়াল—সব ধরনের স্টাইল। যেমন ছেলেদের জন্যে রয়েছে ক্যাজুয়াল ব্লেজার, ফরমাল স্যুট, ফ্যাশন হুডি, ট্র্যাকার জ্যাকেট, বোম্বার, বাইকার জ্যাকেট, সোয়েট শার্ট, জগার সেট, নিট শার্ট। মেয়েদের জন্যে রয়েছে ট্রেন্ডি ফরমাল স্যুট, স্কার্ট স্যুট সেট, ফ্যাশন ব্লেজার, লং কোট, বোম্বার জ্যাকেট, লেদার জ্যাকেট ইত্যাদি। ছোটদের জন্যেও সেইলরে রয়েছে সোয়েট শার্ট, হুডি, পুলওভার, ব্লেজার, টিউনিক সহ আরও বিভিন্ন কালেকশন।

সেইলরের উইন্টার কালেকশন এক্সপ্লোর করার জন্য ভিজিট করুন সেইলরের অফিসিয়াল ফেসবুক পেজ: www.facebook.com/clothings.sailor অথবা অনলাইনে— www.sailor.clothing