বিজয়ের উদযাপনকে অন্য মাত্রা দিতে প্রতি বছরই পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফট করে থাকে বিশেষ আয়োজন। গর্ব করার মতো আমাদের যা কিছু আছে, তার অনুভূতিকে আরও বেশী মানুষের কাছে তুলে ধরার প্রচেষ্টায় এবারের বিজয়ে পোশাক ছাড়াও নানারকম উপহার-সামগ্রী নিয়ে কে ক্র্যাফটের এ আয়োজন।
প্রধানত সুতি কাপড়ে তৈরি এ কালেকশনে রঙ হিসেবে ব্যবহূত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব উইভিং ডিজাইনে লাল-সবুজ শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি ও টপস, পাঞ্জাবি, শার্ট, শাল, মাফলার, স্কার্ফ, টি-শার্ট, হুডি জ্যাকেট এবং ব্যান্ডানার আয়োজন করা হয়েছে। এছাড়া শিশুদের জন্য রয়েছে কামিজ, টপস্, পাঞ্জাবি, শার্ট, ইত্যাদি। কে ক্র্যাফটের সকল আউটলেট ছাড়াও কেনাকাটা করা যাবে অনলাইন স্টোর kaykraft.com থেকে।