লাইফস্টাইল ব্র্যান্ড ‘আমিরা’র যাত্রা শুরু

আগামী দিনের ফ্যাশনে দেশের ঐতিহ্যবাহী রঙ ও সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে বাংলাদেশে এক অভিনব পোশাকের সমারোহ নিয়ে নতুন লাইফস্টাইল ব্র্যান্ড ‘আমিরা’ যাত্রা শুরু করেছে। নতুন এই ব্র্যান্ডটি গ্র্যান্ড ওপেনিংয়ের মধ্য দিয়ে ৪ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে, ৪৫ প্রবাল টাওয়ারে নতুন শো-রুম উদ্বোধন করেছে। একইদিনে রাজধানীর ওয়ারীতেও আমিরা ব্র্যান্ডের আরেকটি শো-রুমের যাত্রা শুরু হয়েছে। এছাড়াও শিগগিরই রাজধানীর উত্তরা, গুলশান, ধানমন্ডি, মিরপুর এবং চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লায় শো-রুম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এক্সপেরিয়েন্স ডিজাইন লিমিটেডের একটি নতুন ব্র্যান্ড আমিরা’র জমকালো উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিয়া মাকসুদ আহমদ ও পরিচালক জয়নব মাকসুদ, আমন্ত্রিত বিশেষ অতিথি, মডেল, ইনফ্লুয়েন্সার এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।