আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ইডিয়ট বক্স’। মেহেদী হাসান হূদয় এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫মিনিটে। নতুন নাটক শুরু হওয়া প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘নাটকের গল্পটি চমত্কার। হাস্যরসে ভরপুর ব্যতিক্রমী জমজমাট গল্প নিয়ে নাটক এগিয়ে যাবে। ৪ জন মানুষের কথা শুনে ও চলাফেরা দেখে সবাই তাদেরকে ইডিয়ট মনে করে। তাদের সাথে যুক্ত হতে থাকবে অন্যান্য চরিত্র। আশা করি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’
নাটকটিতে অভিনয় করেছেন এফ এস নাঈম, প্রভা, টয়া, দীপা খন্দকার, শামীম হাসান, রুনা খান, আইরিন, চিত্রলেখা গুহ, ফারুক আহমেদ, মুকিত জাকারিয়া, সাদিয়া তানজিন, জয়রাজ, সুমন পাটোয়ারী, কচি খন্দকার, আবদুল্লাহ রানা, হুমায়ুন সাধু, মম মোর্শেদ, শাহেলা, মুশফিক আর ফারহান, ফারহাদ বাবু প্রমুখ।