পুঠিয়ায় রসুন চাষে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক। বাজারে রসুনের দাম ভালো পাওয়ায় এ অঞ্চলে রসুন চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। পুঠিয়া উপজলো কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ২ হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন চাষ হচ্ছে। কৈপুকুরিয়া গ্রামে হাবিবুর রহমান জানান, ভালো দাম পাওয়ায় এবার আড়াই বিঘা জমিতে রসুন করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া জানান, এই অঞ্চলের মাটি রসুন চাষের উপযোগী। এবার ২ হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত মৌসুমের চেয়ে দেড় শত হেক্টর বেশি।