নিকলীতে ছয় জুয়াড়ি আটক

নিকলীর জারুইতলা ইউনিয়নের সাজনপুর এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে আটক করার পর সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো মো. শরিফ (৩০), মুস্তফা (৪০), ইব্রাহিম (৩০), কুদ্দুছ (৫০), মিজানুর রহমান (২৮) ও নজরুল ইসলাম (৩০)। তাদের সবার বাড়ি সাজনপুর গ্রামে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।