রাষ্ট্রায়ত্ত ছয় চিনিকলের আখ মাড়াই প্রক্রিয়া বন্ধের প্রতিবাদে সোমবার দর্শনা কেরু চিনিকলের শ্রমিক ও কর্মচারীরা ২ ঘণ্টা কর্মবিরতির পর শহরে বিক্ষোভ মিছিল করেছে। পরে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও কেন্দ্রীয় আখচাষি ফেডারেশনের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০টায় ডিস্টিলারি গেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। কেরুজ শ্রমিক সংগঠনের সভাপতি মো. তৈয়ব আলির সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও কেরুজ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, দেশের ১৫টি চিনিকল একসঙ্গে চালু করতে হবে।