কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র (আনারস) প্রার্থী আলহাজ আবু জাহের তার নির্বাচনি কার্যালয়গুলোতে হামলা, ভাঙচুর, নেতাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ করেছেন। সোমবার সকালে ১০টায় নগরীর বাগিচাগাঁও এলাকার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আনার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। লিখিত বক্তব্যে ঐ উপজেলার ২৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আবু জাহের অভিযোগ করে বলেন, এ পর্যন্ত তার ২৪ জন নেতাকর্মীর ওপর হামলা হয়েছে। এর মধ্যে সোমবার পর্যন্ত ১৩ জন হাসপাতালে চিকিত্সাধীন আছে। নির্বাচনি কাজে ব্যবহূত চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। রবিবার দিবাগত রাতে একটি নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।