বিকাশে টোল পরিশোধ করে কোথাও না থেমেই পার হওয়া যাবে মেয়র হানিফ ফ্লাইওভার

এখন বিকাশে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল পরিশোধ করে কোথাও না থেমেই ফ্লাইওভার ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। যানবাহনের গায়ে লাগানো আরএফআইডি স্টিকারের স্বয়ংক্রিয় স্ক্যানিংয়ের মাধ্যমে সরাসরি পার হওয়ার সুযোগ তৈরি করেছে বিকাশের এই সেবা। স্টিকারযুক্ত যানবাহনগুলো ফ্লাইওভার থেকে নামার সময় ‘টি’ চিহ্নিত লেন ব্যবহার করবে এবং সেখানে স্বয়ংক্রিয়ভাবে বার খুলে যাবে। চার চাকাবিশিষ্ট বা তার ঊর্ধ্বের যানবাহনের জন্য একবারে একটি থেকে সর্বোচ্চ ১০০টি যাত্রার টোল বাড়তি কোনো চার্জ ছাড়াই বিকাশে পরিশোধের সুযোগ রয়েছে। 

                —প্রেস বিজ্ঞপ্তি