নিক্সন চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানালেন শিবচর থানার ওসি

ফরিদপুর-৪ আসনের দুই বারের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে ফুলের শুভেচ্ছা জানালেন শিবচর থানার সদ্য যোগদানকৃত ওসি মো. মিরাজ হোসেন। গতকাল সোমবার সকালে বাংলাবাজার ঘাটে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিবচর ও ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. মিরাজ হোসেন গত ৩ ডিসেম্বর শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।