ডিএমপি সদস্যদের উদ্দেশে কমিশনার

ইউনিফর্ম নেমে গেলে বুঝবেন, জীবন কত কঠিন

মাদকের বিরুদ্ধে পুলিশ খুবই শক্ত অবস্থানে থাকার কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় এরইমধ্যে অনেকের (পুলিশ সদস্য) চাকরি চলে গেছে। জীবন কতটা কঠিন তা শরীর থেকে ইউনিফর্মটা নেমে গেলে বোঝা যাবে। তাই মাদককে না বলুন, এর থেকে সবসময় দূরে থাকুন।

গতকাল সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপিতে কর্মরত সদস্যদের অসুবিধা ও নানান বিষয়ে তাদের পরামর্শ শুনতে এবং গৃহীত কল্যাণসমূহ অবহিত করতে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাঃ শফিকুল ইসলাম।

বিশেষ কল্যাণ সভায় ডিএপির সব অতিরিক্ত কমিশনার, ?যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, থানার ওসিসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।