গাজীপুর মহানগরীর বাসন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৩টার দিকে ভোগড়া বাইপাস থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার এবং ডাকাতির কাজে ব্যবহূত দুটি চাকুসহ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—মুন্সীগঞ্জের লৌহজং থানার জশলং গ্রামের তমিজ উদ্দিনের ছেলে লিমন ওরফে মিজান, ঠাকুরগাঁও জেলা সদরের গৌরীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আজগর, বরিশাল জেলার গৌরনদী থানা ও গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে আলামিন, ভোলা জেলা সদর থানার মেদুয়া গ্রামের আব্দুল গনির ছেলে খলিল, ঢাকার বংশাল থানার ১০৩ আবুল হাসনাত রোড এলাকার রফিক মিয়ার ছেলে পাপ্পু।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতির প্রস্তুতি এবং চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।