'করোনার থেকেও ভয়ঙ্কর বিপদ আসছে ২০২১ সালে'

ভবিষ্যতবাণীর জন্য  বিশ্বখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস। ১৫৫৫ সালে তিনি মোট ৯৪২টি ভবিষ্যতাবাণী করেছিলেন। তার বেশিরভাগই মিলে গিয়েছে বলে দাবি করা হয়ে থাকে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যবাণীর ভাষা ও তার ইঙ্গিত নিয়ে এখনও বিতর্ক রয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, নস্ট্রাদামুস অনেক আগেই ২০২০ সালে বিশ্বজুড়ে এক মাহামারীর ভবিষ্যতবাণী করেছিলেন। কিন্তু ২০২১ সালের জন্য তার ভবিষ্যতবাণী নাকি আরও ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়ার দাবি, ২০২১  সালের জন্য নস্ট্রাদামুসের একটি ভবিষ্যতবাণী ছিল, রাশিয়ার এক জৈব বিজ্ঞানী এমন এক জৈবাস্ত্র তৈরি করবেন যা ধ্বংস করে দেবে গোটা পৃথিবীর মানুষকে।

 নস্ট্রাদামুস দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের উত্থান, কমউনিজমের পতন, মার্কিন প্রেসিডেন্টের হত্যা, ইসরাইল রাষ্ট্রের গঠনের মতো ঘটনা নিয়েও ভবিষ্যতবাণী করেছিলেন।

ইত্তেফাক/এআর