কিছুই হয়নি খামেনির, থাকছেন ক্ষমতায় 

স্বাস্থ্যগত কারণে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আল খামেনি ক্ষমতা ছাড়ছেন বলে যে খবরে চাউর হয়েছে তা ভুয়া বলে জানিয়েছে ইরান।  

ইরানের এক কর্মকর্তা সোমবার সকালে বলেন, আয়াতোল্লাহ আল খামেনি বেঁচে আছেন, সুস্থ আছেন।   

মেহেদি ফাজেলি এক টুইট বার্তায় বলেছেন, আল্লাহর রহমতে এবং অনুসারীদের দোয়ায় খামেনীর স্বাস্থ্য ভাল আছে এবং স্বাভাবিক কর্মসূচি অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করছেন। 

এর আগে ইরানের সাংবাদিক মোমাহাদ আহওয়াজের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানায়, ৮১ বছর বয়সী নেতা খামেনির স্বাস্থ্য নিয়ে শঙ্কিত ইরান। আর এ জন্যই তার ছেলে ৫১ বছর বয়সী সাইয়্যেদ মোজতাবা হোসেইনি খামেনির কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন খামেনি।

তবে ইরান এসব ভিত্তিহীন বলে দাবি করেছে। 

এর আগে ইউরোপিয়ান গণমাধ্যমেও আয়াতোল্লাহ খামেনির  উত্তরসুরী হিসেবে মোজতাবার নাম উল্লেখ করা হয়েছিল।

২০০৯ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদনে মোজতাবাকে খামেনির প্রহরী হিসেবেও উল্লেখ করা হয়। টাইমস অব ইসরায়েল 

ইত্তেফাক/এসআর