দীপ্ত টিভিতে প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। আহমেদ খান হীরকের গল্পে এই মেগা সিরিয়ালের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুত্ফর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিমসহ অনেকে। নাটকটির লাইন প্রোডিউসার হিসেবে রয়েছেন কিশোর খন্দকার।
মন্ডা ও মণি দুই ভাইবোন। গ্রামের ভেতর দাঁপিয়ে বেড়ায় সারাদিন। মন্ডা ক্রিকেট খেলে। হতে চায় মাশরাফির মতো। আর তার ছোট বোন মণি ভাইকে উত্সাহ দেয় মাঠের বাইরে থেকে। ছক্কা-চারে ভরিয়ে মন্ডা যখন দল জিতিয়ে ফেরে, মন্ডার চাইতেও যেন বেশি খুশি হয় মণি। তার ভাই একদিন সত্যি অনেক বড় ক্রিকেটার হবে!