স্বামী-স্ত্রীর সম্পর্কে ঝগড়া নিত্য নৈমিত্তিক ঘটনা, প্রেম অবশ্যই থাকে সম্পর্কে। স্ত্রী নুসরাতকে পাশে রেখেই এই তথ্য ফাঁস করছেন তিনি। সামাজিক যোগাযোগের একটি মাধ্যম ইনস্টাগ্রামের ভিডিওতে নিখিল জানিয়েছেন, স্বামী ও স্ত্রীর ঝগড়ার মূলে রয়েছেন পুরোহিত। কারণ পুরোহিতই বিয়ের সময় আগুনে ঘৃতাহুতি দেন।
নিখিলের এই মন্তব্যে হেসে পাশাপাশি ‘হাই ফাইভ’ দিয়ে সমর্থন জানান টলিউদের জনপ্রিয় এ অভিনেত্রী।যদিও মজার এই ভিডিওটি পুরনো এবং নুসরাতের ফ্যান ক্লাবের পক্ষ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। কেউ সেখানে হাসিতে ফেটে পড়ার ইমোজি দিয়েছেন, কেউ কেউ আবার ‘দারুণ’ কিংবা ‘সুন্দর পোস্ট’ বলে কমেন্ট করেছেন।
অভিনেত্রীর ফ্যান ক্লাবের পক্ষ থেকে এর আগেও এমনই একটি মজার পোস্ট করা হয়েছিল। সেখানে ফ্রাইং প্যান উঁচিয়ে নুসরাতের পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন নিখিল। যদিও সেটা মজা করে করেছিলেন।
আরো পড়ুন: তরুণ কান্তি পাল ও স্বপ্না রায়ের নতুন জীবন
২০১৮ সালে নুসরাত ও নিখিলের সম্পর্কের খবর গণমাধ্যমে প্রকাশ পায়। এবং পরের বছরের ১৯ জুন নিখিলের গলায় মালা দেন টলিউড সুন্দরী নুসরাত জাহান। তুরস্কে অনুষ্ঠিত হয়েছিল নুসরাত-নিখিলের ডেসটিনেশন ওয়েডিংয় আসর। সেখানে ছিলেন নুসরাতের প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তী। তারপর থেকে একাধিক পোস্টে অনুরাগীদের মনোরঞ্জন করেছেন নুসরাত ও নিখিল।
এক পর্যায়ে স্ত্রী নুসরাতের সামনেই ভিজে বিড়ালের মতো গান গাইছিলেন নিখিল। সেই ভিডিওটিও ভক্তরা বেশ পছন্দ করেছেন।
ইত্তেফাক/এনএসএন/এএইচপি