চলাচলে দুর্ভোগ

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা :সড়ক ও জনপথ বিভাগের অধীনে গত সোমবার থেকে চলছে নওগাঁ-বদলগাছী সড়কের খানাখন্দ সংস্কারের কাজ। ঠিকাদারের লোকজন একই সঙ্গে সড়কের দুই পাশে বক্স কাটার কারণে বন্ধ হয়ে রয়েছে যান চলাচল। ট্রাকচালক সুমন, সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা লোড গাড়ি নিয়ে দুই দিন ধরে আটকা পড়ে আছি।’ ঠিকাদারের ম্যানেজার জলিল মণ্ডল বলেন, দুই পাশে বক্স কাটা ঠিক হয়নি। শিগিগরই এর সমাধান করা হবে                    —ইত্তেফাক