‘বেগুন বিচি’ ধান চাষে লাভবান কৃষক

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

‘বেগুন বিচি’ ধানের  আবাদ করে ফলন ও দামে খুশি কৃষক। কালোজিরা জাতের এই ধান দেখতে চিকন ও সুগন্ধি। রং কিছুটা ধূসর। উপজেলার বাঙালিপুর ইউনিয়নের কৃষক রেজাউল ইসলাম জানান, আমি পাঁচ বিঘা জমিতে বেগুন বিচি ধান আবাদ করেছি। ধান কাটা হয়েছে, এখনো মাড়াই করা হয়নি। ভালো দামের কারণে এই ধানের আবাদ করা হয়েছে। নীলফামারী কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম জানান, বেগুন বিচি স্থানীয় জাতের। দামের কারণে ব্যাপকহারে চাষ হচ্ছে। বিআর-৩৪ জাতের এই ধান চাষে কৃষকদের আগ্রহ রয়েছে।