লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা এলাকায় তুলার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানায়, লোহাগড়া শহরের লক্ষ্মীপাশার মিজানুর রহমানের তুলার মিলে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকের সহযোগিতায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। লোহাগড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।