ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঢাকার শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের সহযোগী অধ্যাপক মোহা. বদরুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজের দুর্বিষহ জীবনের বর্ণনা দেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১৮ নভেম্বর কুলছুমা আকতার নামের ব্রাহ্মণবাড়িয়ার এক নারী আমাকে প্রধান আসামি করে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন বলে জানতে পারি। অথচ ঐ সময়ে আমি ব্রাহ্মণবাড়িয়ায় উপস্থিত ছিলাম না। তিনি আরো বলেন, আমি এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই, পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে চাই। সংবাদ সম্মেলনে শিক্ষক বদরুল ইসলামের সঙ্গে তার স্ত্রী ও দুই সন্তান উপস্থিত ছিলেন।