কুষ্টিয়ায় পোলট্রি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউপির বলিদাপাড়া থেকে মঙ্গলবার দুপুরে এক পোলট্রি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঐ ব্যক্তির নাম জাফর ইকবাল (৫১)। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোপালনগর হাড়িয়াদহ গ্রামের ফজলুল হকের ছেলে। মিরপুর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ বলেন, মৃত দেহের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগের ভেতর জাতীয় পরিচয়পত্র থেকে ঐ ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।