শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আটক ৩

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে সাত কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে— উপজেলার আলাল মিয়া (২১), লুত্ফুর রহমান রাব্বি (১৮) ও নেত্রকোনার সিরাজুল ইসলাম (২৪)। এ সময় গাঁজা বহনকারী একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

গুরুদাসপুরে যুবক আটক

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা জানান, উপজেলায় ৯ কেজি গাঁজাসহ ফয়জুল মাহামুদ রাসেল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি বরিশালের ভাণ্ডারিয়া উপজেলায়। মঙ্গলবার মাদক আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।