মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নদীর তীরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে নসু মিয়া। মঙ্গলবার ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে ইউপি সদস্য আব্দুল হালিম সরকারকে জানায়। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।