বারিতে কফি ও কাজুবাদাম প্রসেসিং ল্যাব উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কফি ও কাজুবাদাম প্রসেসিং ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বারির ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা কারখানা প্রাঙ্গণে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাবের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি বারি উদ্ভাবিত সবজি বীজ শুকানো ড্রায়ারের উপযোগিতা প্রদর্শনীর উদ্বোধন করেন। বারির ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘সবজি বীজ শুকানো ড্রায়ারের উন্নয়ন ও উপযোগিতা যাচাই প্রকল্পের’ উদ্যোগে ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারির পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দীন।