সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের (চরমোনাই পির) ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়, করোনা সংক্রমণের ঝুঁকির কারণে ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করা হয়।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আগামী ১০-১২ ডিসেম্বর ওয়াজ মাহফিলের আয়োজন করে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় শাখা। রবিবার সিলেটে ছাত্রলীগের একটি মিছিল থেকে এই ওয়াজ মাহফিলের জন্য নির্মিত একটি ফটক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঐ মিছিল বের করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যা তাহের বলেন, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এই মাহফিলের অনুমতি বাতিল করা হয়।