ওয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিএফও এবং ফাইন্যান্স ডিভিশনের প্রধান আশরাফুল হক আমিন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত সোমবার সকালে মৃত্যুবরণ করেছেন। একজন হূদয়বান, প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী ব্যাংকের সকলের প্রিয় এ মানুষের মৃত্যুতে ওয়ান ব্যাংকের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা শোকাহত। তার জন্য ব্যাংকের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি