সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা দুর্বৃত্তের হামলায় ঘটনাস্থলেই পিতা ও পুত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার রান্ধুনীবাড়ী চরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাজাপুর ইউনিয়নের কোনাবাড়ীচর গ্রামের মৃত আহেত শিকদারের ছেলে সিরাজুল শিকদার ওরফে সেরাজ ডাকাত (৬০) ও তার ছেলে সাঈদী শিকদার (২০)।
স্থানীয়রা জানান, মোকিমপুর বাজার হতে বাড়ি ফেরার পথে রান্ধুনীবাড়ী নৌকাঘাট পার হয়ে চরে পৌঁছালে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকা দুর্বৃত্তরা পিতা পুত্রের ওপর হামলা করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথায় এলোপাথাড়ি কোপায়। এক পর্যায় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর মধ্যেই সিরাজ ও সাঈদী মাটিতে লুটিয়ে পরে ঘটনার স্থলেই মারা যান।
আরও পড়ুন: ঈশ্বরদীর রেলওয়ে স্কুল থেকে নাজিমউদ্দিনের নাম মুছে দিলো ছাত্রলীগ
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বেলকুচির এই চরাঞ্চলে ডাকাতদের দুটি সক্রিয় গ্রুপ রয়েছে। এদের একটি গ্রুপের সদস্য ও সাতটি মামলার আসামি সিরাজুল শিকদার ওরফে সেরাজ ডাকাতের সঙ্গে অন্তঃকোন্দলের জের ধরে এই হত্যা ঘটে থাকতে পারে। আমরা দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
ইত্তেফাক/এসি