সাবেক স্ত্রীসহ সামাজিক মাধ্যম টুইটারে সবাইকে আনফলো করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এনিয়ে টুইটার ব্যবহারকারীদের হাসির খোরাক হয়েছেন পাক এই প্রধানমন্ত্রী।
দি নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, ইমরান সোমবার বিকেল থেকে হুট করে তার টুইটার অ্যাকাউন্ট @ImranKhamPTI থেকে সবাইকে আনফলো করতে শুরু করেন। এর মধ্যে তার সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথও রয়েছেন।
গোল্ডস্মিথের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আরো দুই বার বিয়ে করেছেন ইমরান। আর এ ব্যাপারটি নিয়ে বেশি হাসির খোরাক হন তিনি।
জানা যায়, ২০১০ সালে এই টুইটার অ্যাকাউন্ট খুলেন ইমরান।
এক ব্যবহারকারী লিখেছেন, ইমরান খান জেমাইমাকেও আনফলো করে দিলেন?
আরেক জন লিখেছেন, ইমরান খান বোধ হয় হঠাৎই নওয়াজ শরিফের (প্রাক্তন প্রধনমন্ত্রী) টুইটার অ্যাকাউন্টে গিয়ে দেখেন, তিনি কাউকে ফলো করছেন না। তখন রেগেমেগে ইমরানও সবাইকে আনফলো করে দিয়েছেন।
তবে ঠিক কী কারণে ইমরান খান তার টুইটার থেকে সবাইকে 'আনফলো' করে দিয়েছেন এবিষয়ে তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/এসআর