ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। বুধবার সকালে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার টিকেন এলাকায় ভারতীয় সেনাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।
ভারতীয় পুলিশ জানিয়েছে, দুই জঙ্গি নিহত ছাড়াও আরো একজন বেসামরিক লোক আহত হয়েছে।
দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেন, গোপন সূত্রের খবর পেয়ে একটি এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালু করে কাশ্মীর পুলিশ।
সূত্রের খবর, ভারতীয় যৌথ বাহিনী একটি বাড়িকে ঘিরে ফেললে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এর পাল্টা জবাবে ভারতীয় সেনারাও গুলি ছুঁড়ে।
ইত্তেফাক/এসআর