ফ য় জু ল আ ল আ মী ন
তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটির প্রদর্শনী ১১ থেকে ১৬ ডিসেম্বর শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন শো’র সময়সূচি হচ্ছে বিকেল ৩টা, বিকেল ৫টা ৩০ মিনিট ও রাত ৮টা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ১১টায় আরেকটি প্রদর্শনী হবে। এছাড়া ১১ ডিসেম্বর থেকে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে নিয়মিত প্রদর্শিত হবে।
একজন ত্যাগী বামপন্থী নেতার জীবন নিয়ে নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’। ২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ। এছাড়া আবহসংগীতে সৈয়দ সাবাব আলী আরজু, পোশাকে চিত্রলেখা গুহ ও মেকাপে রয়েছে মোহাম্মদ আলী বাবুল। ছবিটির সহকারী পরিচালক রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।
‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, শিশু শিল্পী তূর্য, হিয়া, হিমু, পৌর্শিয়া, অতিথি শিল্পী অ্যান্ড্রু জোন্স প্রমুখ।