বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-শিশুসহ ৩৬ জনকে আটক করে বুধবার থানায় সোপর্দ করেছে বিজিবি। মামলা সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার সীমান্তবর্তী খিয়ার মামুদপুর গ্রামের সীমান্ত পিলার ২৯১/২৫ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাহার আলী ও সোহেল রানার বসতবাড়ির আঙিনায় জড়ো করা ঐ নারী-শিশুদের ভাইগড় বিওপির বিজিবি আটক করে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বিজিবি নারী ও শিশুসহ ৩৬ জনকে বিরামপুর থানায় সোপর্দ করেছে।