সংস্কারের জন্য বয়রাহালা বেইলি সেতুতে যান চলাচল বন্ধ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-মদন সড়কের বয়রাহালা নদীর ওপর নির্মিত বয়রাহালা বেইলি সেতু সংস্কারের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আগামী রবিবার সন্ধ্যা পর্যন্ত সেতুটিতে সব রকম যান চলাচল বন্ধ থাকবে। বুধবার নেত্রকোনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম জানান, সংস্কারের পর আগামী সোমবার যানবাহন চলাচলের জন্য সেতু আবার খুলে দেওয়া হবে।