টাঙ্গাইলে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

টাঙ্গাইল সদরের বড় কালীবাড়ি রোডে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যাংকিং কার্যক্রম গতকাল শুরু হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত ছিলেন স্পন্সর ও এনআরবিসি ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। সম্মানিত অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র মো. জামিলুর রহমান মিরন। এছাড়া অনুষ্ঠানে বীর বিক্রম আবদুস সবুর খান, শাখা ব্যবস্থাপক মো. দিলদার হোসেন উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি