এখনো এক শ্রেণির মানুষ আছে, যাদের শীতের কাপড় কেনার মতো সামর্থ্য নেই। বিশেষত রাস্তার পাশে, রেললাইনে, বস্তিতে এবং ফুটওভারব্রিজের নিচে অবস্থানকারী এইসব মানুষের অবস্থা ভয়াবহ। শীতের রাতে না ঘুমিয়ে জেগে থাকে। অপেক্ষায় থাকে কখন সূর্যের আলোর উষ্ণতা মেখে শীত নিবৃত্ত করবে। আসুন শীতার্তদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেই। নতুন হোক কিংবা পুরাতন, একটি শীতবস্ত্র দিয়ে হলেও তাদের শীত নিবারণ করি।
ফরহাদ আলম
শিক্ষার্থী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা