অস্ট্রেলিয়া সফরটা ভালোই কাটছে ভারতের। ২২ গজে স্বাগতিকদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে বিরাট কোহলির দল। টি-২০ সিরিজটা ২-১ এ জিতে নিয়েছে ভারত। তবে তৃতীয় ও শেষ টি-২০ তে স্লো ওভারের জন্য জরিমানা করা হয়েছে ভারতীয় দলকে।
নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় সফরকারী দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। কোহলি দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এই সফরের প্রথম ওয়ানডেতেও একই কারণে জরিমানা গুনতে হয়েছিল ভারতীয় দলকে।
গত মঙ্গলবার তৃতীয় টি-২০ তে ১২ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছিল অস্ট্রেলিয়া।