সাত জনের মধ্যে সপ্তম অর্ণব

স্পোর্টস রিপোর্টার

করোনার কারণে শুটিং খেলাটা এখন অনলাইনে হচ্ছে। বাংলাদেশের শুটাররা অনলাইনে খেলে নিজের পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করছেন। গতকাল মিসর ওপেন অনলাইন শুটিংয়ের জুনিয়র বিভাগে অর্ণব শারার সপ্তম হয়েছেন। গুলশানে শুটিং কমপ্লেক্সের রেঞ্জে অর্ণব ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগের ফাইনালে ১২ শটে আউট হন। অর্ণবের স্কোর ছিল ৪৯, ৪৯.২, ৯.২, ১০.৪। সাত জনের মধ্যে সপ্তম হয়েই খেলা শেষ করেন অর্ণব। বাছাইয়ে জুনিয়রদের মধ্যে অর্ণব শারার ৬১৬.২, রাব্বি হাসান ৬১৫.৬, রবিউল ইসলাম ৬১৫, ফারবিন চৌধুরী ৬১৪.৬, নাফিসা তাবাসসুম ৬১১.৬, মনিকা আহমেদ ৬০৯.৭ ও রিসালাতুল ইসলাম ৬০৭.৮ স্কোর করলেও ফাইনালে ওঠেন কেবল অর্ণব।