কিশোরগঞ্জে একাডেমি কাপ ফুটবল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলায় শুরু হলো একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-৮)। গতকাল প্রথম দিনেই দুইটি সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি ও শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ। প্রথম সেমিফাইনালে বনগ্রাম ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়েছে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি। দ্বিতীয় সেমিফাইনালে হারুয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারায় শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ।