‘উগ্র ধর্মীয় মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে হবে’

বিশেষ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, ধর্মান্ধ উগ্র মৌলবাদীরা মুক্তিযুদ্ধের চেতনার ওপরে আঘাত করে বাংলাদেশকে বারবার পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে উগ্র ধর্মীয় মৌলবাদী অপশক্তিকে অবশ্যই প্রতিহত করতে হবে।

গতকাল বিএসএমএমইউয়ের উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত সভা ও মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, কিছু মৌলবাদী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, কিন্তু তারা কোনোদিন সফল হয়নি। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে, ভাস্কর্য ভাঙচুর করে সেই অপশক্তি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না।

বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদের সঞ্চালনায় উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ষড়যন্ত্রকারী অপশক্তির পেছেন যারা রয়েছে সকলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।