সাটুরিয়ায় বিদ্যুতের তার টেম্পারিং তদন্তে কমিটি

ইত্তেফাকে সংবাদ প্রকাশের জের

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

দৈনিক ইত্তেফাকে গত মঙ্গলবার ‘বিদ্যুতের তার টেম্পারিং করে অর্ধকোটি টাকার বিল ফাঁকি, সাটুরিয়ায় দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের টনক নড়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির এজিএম মো. তাজুল ইসলামকে আহ্বায়ক করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর সদস্য হলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির এজিএম (অর্থ) মো. ইমরান হোসেন। তদন্তকারীদের সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওবাইদুল্লাহ আল মাসুদ।