মহান মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা এম এম কামাল উদ্দিনের (বাদশা মুন্সী) নামে নড়াইলের নড়াগাতী থানায় তার গ্রামের বাড়ির সামনের সড়কটির নামকরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা সড়কটির নতুন নামফলক উন্মোচন করেন। এম এম কামাল উদ্দিন ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার কামশিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বিসিআইসির অধীন খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড থেকে চাকরি শেষ করে বর্তমানে অবসর যাপন করছেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার বড় সন্তান এম এম ইমরুল কায়েস প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ হিসেবে কাজ করছেন। মেয়ে সুলতানা রোজিনা ওয়ান ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার এবং ছোট ছেলে এম এম রাজিব বিল্লাহ বাংলাদেশ রেলওয়েতে সংকেত প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। সন্তানদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তার সহধর্মিণী সুরাইয়া বেগম ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৭’-এ ভূষিত হন। —সংবাদ বিজ্ঞপ্তি