শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে এসএনডব্লিউপিসিএলের মুনাফার অংশ জমা

সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড (এসএনডব্লিউপিসিএল) গত মঙ্গলবার বাংলাদেশ শ্রম আইনের বিধিমোতাবেক ২০১৯ আর্থিক বছরের ৫ শতাংশ নিট মুনাফার অংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিয়েছে। এসএনডব্লিউপিসিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাজমুল আহসান, মানবসম্পদ ও জনপ্রশাসন বিভাগের প্রধান সুনীতা বড়ুয়া এবং মো. শাহানুল কবির, মানবসম্পদ ও জনপ্রশাসন কর্মকর্তা, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডা. মোল্লা জালাল উদ্দিন এনডিসির সচিবালয়ের কার্যালয়ে এই অর্থ পে-অর্ডারের মাধ্যমে হস্তান্তর করেন। —প্রেস বিজ্ঞপ্তি