আপনার রাশিফল

১১ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ২৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৫ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা:২ ও ৩। শুভ বার:সোম ও বৃহস্পতি। শুভ রত্ন:মুক্তা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আবেগ সংযত রাখুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বাড়িতে অতিথি আসতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব্যয় বাড়তে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কর্মসংস্থান হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।